ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

কোটালীপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন


  • আপলোড সময় : সোমবার ১৮ আগস্ট, ২০২৫ সময় : ৭:১৩ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুম ‘লাল শাপলা’য় আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম. শাজাহান সিরাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মাসুম বিল্লাহ। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, প্রাণিসম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোতাহার হোসেন সরদার, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফায়েকুজ্জামান শেখ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মাসুদ, এনসিপি নেতা তৌহিদুল ইসলাম, মৎস্যজীবী তোতা মিয়া হাওলাদার, ফরিদ শেখ, মিতু হালদার ও সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ অনেকে বক্তব্য রাখেন।


এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী সফিউল আজম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাজাহান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার, আবুল কালাম দাড়িয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্যজীবীবৃন্দ। অনুষ্ঠান শেষে মাছ চাষে বিশেষ অবদান রাখার জন্য দুইজন মৎস্যজীবীকে ক্রেস্ট প্রদান করা হয়।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর