বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
জাতীয়তাবাদী
কৃষক দল চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শাখার ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা
হয়েছে। এতে আকবর হোসাইন সিকদারকে আহ্বায়ক, আবদুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ফজল
কাদেরকে সদস্য সচিবকে করে এ কমিটির অনুমোদন করা হয়।
সোমবার
রাতে জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মহসিন চৌধুরী রানা ও সাধারণ
সম্পাদক মীর জাকের আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচিত
সদস্য সচিব ফজল কাদের বলেন, ‘সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে সবাইকে সাথে নিয়ে
সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ভবিষ্যৎ কর্মসূচী পালন করা হবে।'#
আকাশজমিন/আরআর