ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রূপগঞ্জে জলাবদ্ধতায় পানিবন্দিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫ সময় : ৫:২০ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, ভুলতা, ভোলাবো, রূপগঞ্জ, দাউদপুর ইউনিয়ন তারাবো পৌরসভার জলাবদ্ধতায় পানিবন্দি হাজার ৫০০জনের মধ্যে ১০কেজি চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১৯ আগস্ট মঙ্গলবার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ঈদগা মাঠে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। 

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, নারায়ণগঞ্জ জেলা ত্রাণ পুনর্রবাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান, রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন প্রমুখ।  পরে জলাবদ্ধতায় পানিবন্দিদের মধ্যে ১০ কেজি চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর