ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৩:৪৯ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবক (২২) এর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খান।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা‌টি ঘ‌টে, উল্লাপাড়ায়। ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই যুব‌কের মৃত‌্যু হয়। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই যুবক গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

ওই যুবকের পকেটে কোনো ট্রেনের টিকিট পাওয়া যায়নি, তাই তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বুধবার (২০ আগস্ট) সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর