ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

দিনাজপুরে জামায়াতের কর্মী সমাবেশ


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৩:৫১ পিএম

দিনাজপুর প্রতিনিধি : ১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার বিকেলে দিনাজপুরের পাহাড়পুর জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মোঃ মমতাজ উদ্দীন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জামায়াত মনোনীত দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম এবং দিনাজপুর শহর শাখার আমির সিরাজুস সালেহীন।

দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমির মোঃ মেহরাব আলী'র সভাপতিত্বে এবং সদর উপজেলা সেক্রেটারি নুরুল্লাহ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন থানা কর্ম পরিষদ সদস্য খুরশীদ আলম এবং ৬ নং ইউনিয়নের আমির হাবিবুল্লা বেলালী। এছাড়াও, সদর উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিগণ সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ মমতাজ উদ্দীন কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর