ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কোটালীপাড়ায় সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৪:০১ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।এ উপলক্ষে আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়।

 

দলীয় নেতাকর্মীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে তারা দলকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শুধু আনুষ্ঠানিকতা নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেও ভিন্নধর্মী কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোটালীপাড়া উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব আলী খান বলেন, “সেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং সমাজসেবা, পরিবেশ রক্ষা ও উন্নয়নমূলক কাজে এগিয়ে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করছি।”

 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর