ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

মোহনগঞ্জে নয়া ইউএনও’র মতবিনিময় সভা


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৯:৪৪ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন,উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় ছাত্র প্রতিনিধি,ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,শিক্ষকবৃন্দ,ও স্থানীয় জনপ্রতিনিধিগণে সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার (২০ আগস্ট) বেলা ৩ টা ৩০ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম.এ.কাদের এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রহিম,মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান,উপজেলা

জামায়াতে ইসলামীর আমীর মোফাজ্জল হোসেন সবুজ,বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ আলী চৌধুরী হীরা,সাংবাদিক কামরুল ইসলাম রতন, সাংবাদিক আজহারুল ইসলাম, সাংবাদিক মোঃ হাসান খান,সাংবাদিক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

 

আলোচনা সভার শুরুতে উপস্থিত প্রত্যেকে স্ব-স্ব পরিচয় দেন। এরপর আলোচনা সভায় বক্তারা নবাগত ইউএনও’র দৃষ্টি আর্কষণ ও হস্তক্ষেপের জন্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের নানা সমস্যার দিক উল্লেখ করেন। পরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন তার বক্তব্যে বিভিন্ন বক্তার আনিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করা সহ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর