ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

গোয়ালন্দে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৯:৪৭ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে এক মহিলার শোয়ার ঘরে প্রবেশ করে ধর্ষণ করার মামলায় একজন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড তমিজুদ্দিন মৃধা পাড়া বাসিন্দা মো. ছামাদ মোল্লার ছেলে মো. আঃ ছালাম মোল্লা (২৬)।

 

থানা পুলিশের এজাহার সূত্রে জানা যায়, ৭ জুলাই রাত ১১ ঘটিকার দিকে আসামী ছালাম মোল্লা ভিকটিমের শোয়ার ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দিয়ে ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এব‍্যাপারে গত ১৯ আগস্ট গোয়ালন্দ ঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হলে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় ওই দিন রাত ১০:১০ ঘটিকার সময় মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) সেলিম মোল্লা সংগীয় ফোর্সসহ গোয়ালন্দ থানাধীন দৌলতদিয়া ৭ নং ওয়ার্ড সৈদাল পাড়া অবস্থিত রশিদ শিকদারের দোকানের সামনে হতে আসামী ছালাম মোল্লাকে (২৬) গ্রেফতার করে।

 

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করে। ২০ আগস্ট বুধবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর