সিরাজগঞ্জ প্রতিনিধি / : 249
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
শাহজাদপুরে নৌকা ডুবি, শিশু
সন্তান মাসুমকে বাঁচাতে প্রাণ দিলেন পিতা মনিরুল
ইসলাম (৩৫)। তিনি শাহজাদপুরের কায়েমপুর
ইউনিয়নের ব্রজবালা গ্রামের বাসিন্দা ও একই গ্রামের
আব্দুস সালামের ছেলে। নিহত মনিরুল ইসলাম
শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন পরিচ্ছন্নতাকর্মী।
বুধবার
(২০ আগস্ট) দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে,
কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া বিলে। স্থানীয় সুত্রে জানা
যায়, দুপুর ১২টার দিকে মনিরুল ইসলাম
পাশের চিনাধুকুরিয়া গ্রামে নৌকা যোগে রাইসমিলে
ধান ভাঙ্গাতে যাচ্ছিল। এ সময় ওই
নৌকায় তার ৭ বছরের
শিশু ছেলে, ভাগিনা ও বাবা ছিল।
তাদের নৌকা মাঝবিলে পৌছানোর
পর হঠাৎ বিলের মধ্যে
ঝঁড়ো বাতাস ও প্রচন্ড ঢেউয়ের
সৃষ্টি হয়। এতে ধানবোঝাই
নৌকাটি উল্টে সবাই বিলের পানিতে
পড়ে যায়।
এ
সময় মনিরুলের বাবা আব্দুস সালাম
ও ভাগ্নে বিলের পানিতে সাঁতার দিয়ে ভাসতে থাকে।
আর মনিরুল তার শিশু ছেলে
মাসুমকে দুই হাত দিয়ে উচু করে
ধরে চিৎকার করতে থাকে। এ
সময় আশপাশের লোকজন ও মাছ ধরা
জেলেরা নৌকা নিয়ে ছুটে
এসে মনিরুলের হাত থেকে শিশু
ছেলেটিকে উদ্ধার করে নৌকায় তোলে। এদিকে
ক্লান্ত মনিরুল গভির পানিতে তলিয়ে
যায়। এরপর জেলেদের ১
ঘন্টা জাল ফেলে খোঁজাখুজির
পর জালের মধ্যে মনিরুলের নিথর দেহ উঠে
আসে। তাকে আশংকাজনক অবস্থায়
চিকিৎসকের কাছে নেওয়া হলে
চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন। এ খবরে এলাকা
ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রবীন্দ্র
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.
এস.এম হাসান তালুকদার,
প্রো-ভিসি প্রফেসর ড.
সুমনকান্তি বড়ুয়া ও ট্রেজারার প্রফেসর
ড. ফিরোজ আহমেদ মনিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আকাশজমিন/আরআর