ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

সবুজায়ন করতে গোয়ালন্দে বৃক্ষরোপণ কর্মসূচি অব‍্যাহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২১ আগস্ট, ২০২৫ সময় : ৫:২৪ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দকে সবুজায়ন করতে বৃক্ষরোপণ কর্মসূচির অব‍্যাহত রেখেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে তেনাপচা কাজী মোনাক্কা বেগম সরকারি প্রাথমিক বিদ‍্যালয় প্রাঙ্গনে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি গত ১৫ আগস্ট শুক্রবার শুরু হয়।

 

সবুজায়ন কর্মসূচিতে এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে কাঠ বাদাম, আমলকি ও বিভিন্ন জাতের আমের চারা রোপণ করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত থেকে নিজ হাতে চারা রোপণ করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান।

এসময় স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তারসহ অন‍্যান‍্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় ইউএনও নাহিদুর রহমান বলেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো অতীব জরুরি। গোয়ালন্দের পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের নিজ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকার পতিত ও আশেপাশের খালি জায়গায় গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর