ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বর্ষায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২১ আগস্ট, ২০২৫ সময় : ৬:৩৯ পিএম

পিরোজপুর প্রতিনিধিঃ

অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বাশরী গ্রামে নির্মিত নতুন গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ চাবি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত উপকারভোগী ওমর ফারুক বলেন,আগে ঝড়-বৃষ্টি এলেই ঘর ভেঙে পড়ার ভয়ে আতঙ্কে থাকতে হতো। বাচ্চাদের নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে হতো। এখন মনে হচ্ছে আমি সত্যিকারের ঘর পেয়েছি। ঘরে ঠোকা প্রতিটি পেরেক আপনাদের জন্য দোয়া করবে।” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন,

অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম মানবিক উদ্যোগ এটি। এই ঘর শুধু আশ্রয় নয়, বরং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিরাপত্তা ও নতুন জীবনের প্রত্যাশা। আমরা চাই, প্রতিটি মানুষ মাথা গোঁজার ঠাঁই পাক এবং জীবনের কষ্ট কিছুটা হলেও কমুক।তিনি আরও বলেন,কাউখালী উপজেলার দুর্গত ও গৃহহীন পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে ঘর প্রদান করা হচ্ছে। এসব ঘর তাদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা ফিরিয়ে আনবে। এটি শুধু একটি প্রকল্প নয়, বরং মানুষের প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতার প্রকাশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। স্থানীয়দের মতে, নতুন এই ঘরগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুধু প্রাকৃতিক দুর্যোগে নিরাপদ আশ্রয়ই দেবে না, বরং তাদের সামাজিক অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর