কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি / : 196
কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গত তিন মাসে বিশেষ অভিযানে প্রায় ৩ হাজার অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
উপজেলা
প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন
বিল, ব্যবসা প্রতিষ্ঠান ও পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। পরে
উপজেলা পরিষদ চত্বরে এনে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী
অফিসার মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে ঘাঘর বাজারে অভিযান চালিয়ে দুলাল বেপারী ও বাবু
খাঁর গোডাউন থেকে ৭৬টি চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
এর বাজারমূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম
শাহজাহান সিরাজ অপু, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র
উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপু বলেন,“গত তিন মাসে উপজেলাজুড়ে ৬২টি অভিযান
পরিচালনা করা হয়েছে। এতে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। দেশীয়
মাছের প্রজনন ও সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে সচেতন জনগণকে সঙ্গে নিয়ে
আরও কঠোর অভিযান চালানো হবে।”
উপজেলা
নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ বলেন,“দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আমরা
বদ্ধপরিকর। শুধু মৎস্যজীবীদের নয়, যারা এ ধরনের অবৈধ জাল তৈরি বা বাজারজাতকরণের সঙ্গে
জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাছ আমাদের আমিষের অন্যতম উৎস, তাই সবাইকে
দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এগিয়ে আসতে হবে।”
আকাশজমিন/আরআর