ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গার্মেন্টস কারখানা বন্ধে তেজগাঁওয়ে রাস্তা অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ


  • আপলোড সময় : শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩১ পিএম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে হঠাৎ করে একটি গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। এতে নাবিস্কো ও তিব্বত মোড়ে সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে রাস্তা অবরোধ করে শ্রমিকরা আন্দোলন করছেন।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘পশ নামে একটি গার্মেন্টস কারখানা কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই গত পরশু (বৃহস্পতিবার) বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন।

তিনি আরও জানান, শ্রমিকদের দাবিকারখানা বন্ধের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে সিদ্ধান্ত নিতে হবে, অথবা বন্ধ করা গার্মেন্টস পুনরায় খুলে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘আসসালামু আলাইকুম সম্মানিত নাগরিক, আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে  তেজগাঁও এর নাবিস্কো পয়েন্টে গার্মেন্টসের কর্মীরা রাস্তার উভয়পাশ বন্ধ করে আন্দোলন করছেন। যার ফলে মহাখালী-তেঁজগাও রুটে ইনকামিং এবং আউটগোয়িং উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে থানার পুলিশ নিয়োজিত রয়েছে।নিম্নোক্ত ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হলো:

১. উত্তরার দিক থেকে আসা যানবাহন সমূহ কাকলী ক্রসিং হয়ে গুলশান ২-গুলশান-১-পুলিশ প্লাজা  রুট ব্যবহার করতে পারবেন। এছাড়া আমতলী পার হয়ে জাহাঙ্গীর গেটমুখি রাস্তা ব্যবহার করে তেজগাঁও যাওয়া যাবে।

২. আমতলী হয়ে-গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা রুট ব্যবহার করা যাবে।

 

৩. উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবে।

 

৩ মহাখালী থেকে বনানী/গুলশান-উত্তরাগামী রুটে আউট গোয়িং এ যানচলাচল করা যাচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর