ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

উল্লাপাড়া কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি


  • আপলোড সময় : শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩৭ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) ভোরে উল্লাপাড়া উপজেলার নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা গ্রামের যৌথ কবরস্থানে কবর জিয়ারত করতে এসে বিষয়টি টের পান স্বজনরা।কৃষ্টপুর কয়রা গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘২ বছর আগে ছেলে রুবেলকে এই কবরস্থানে কবরস্থ করেছি। শুক্রবার ভোরে করব জিয়ারত করতে এসে কবরটির মাটি সরানো অবস্থায় দেখতে পাই। এরপর দেখি কবরের ভেতর ছেলের কঙ্কাল নেই।’

একই দাবি করে লিটন সরকার বলেন, ‘৮ মাস আগে বাবা হারুন অর রশিদকে এই কবরস্থানে কবর দিয়েছি। সেই কবর খুঁড়ে কে বা কারা কঙ্কাল নিয়ে গেছে।’ এই দুজনেরসহ কবর থেকে আজ পর্যন্ত ৭টি কঙ্কাল চুরি হয়েছে। ভুক্তভোগী স্বজনরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তি দাবি করেছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বজনদের দাবি বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কঙ্কাল চুরির এ ঘটনা ঘটেছে। আমরা অনুসন্ধান করছি। অভিযুক্ত কাউকে শনাক্ত করতে পারলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর