ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সলংগায় ১০৫ গ্রাম হিরোইনসহ নারী গ্রেফতার


  • আপলোড সময় : শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪৬ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলংগায় ১০৫ গ্রাম হিরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২,র সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

শ‌সিবার (২৩ আগস্ট) সকা‌লে সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২৩ আগস্ট ২০২৫ খ্রিঃ রাত ০২.১০ ঘটিকায় “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে নুর জাহান হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ গ্রাম হিরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হিরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ৭০০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি ০১। মোছাঃ রেকশোনা বেগম (৩২), পিতা- মোঃ উলাল উদ্দিন, সাং-বালুর চর, ইউনিয়ন-১৪নং কানসাট, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হিরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে ময়মনসিংহ জেলা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর