ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

দিনাজপুরে ২৬ কেজি গাঁজাসহ আটক ২


  • আপলোড সময় : শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫১ পিএম

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে মাদকবিরোধী নিয়মিত অভিযানে প্রায় ৭ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ২৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। শুক্রবার (২২ আগস্ট, ২০২৫) রাতে দিনাজপুরের বিরল উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন: টাঙ্গাইল জেলার নাগরপুর থানার নন্দপাড়া গ্রামের কাজী ছোহরাব এর পুত্র কাজী সোহেল (৩৯) এবং একই জেলার ধনবাড়ি উপজেলার মোঃ শাহীনের পুত্র মোঃ সুমন (২২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

জানা গেছে, টাঙ্গাইলের কাজী সোহেল এবং সুমন ঢাকা মেট্রো ট-১২-৫৫-৭৭ নম্বরের একটি ট্রাকে করে কুমিল্লা থেকে দিনাজপুরের বিরল উপজেলায় প্রবেশ করছিলেন। এম এম ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ডিএনসি সদস্যরা তাদের আটক করে। ট্রাকের ভেতর দুটি বস্তা থেকে মোট ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে একটি নিয়মিত মামলা (৩৬(১) সরণির ১৯(গ) ৪১/২৬(১) ধারায়) দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর