ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নড়াইলে কারাগারে থাকা হত্যা মামলার আসামি হাজতীর মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সময় : ৫:১৪ পিএম

নড়াইল  প্রতিনিধি

নড়াইলে কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার আসামী হুমায়ুন শেখ (৪২) কারাগারে অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২২আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি ছিল হুমায়ুন শেখ। তিনি গত ২ মাস যাবৎ জেলা কারাগারে ছিলেন। গত কয়েক দিন যাবৎ তিনি জ্বরে ভুগছিলেন। শুক্রবার মধ্যরাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন।

 নড়াইল জেলা কারাগারের জেলার মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন,তিনি কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিলেন, শুক্রবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে নড়াইল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর