ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

গোয়ালন্দে মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল


  • আপলোড সময় : শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সময় : ৮:২০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উজানচর রিয়াজউদ্দিন পাড়া যুব সমাজ ও স্টুডেন্ট সার্কেল আয়োজিত ১৩ তম মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫ টায় দক্ষিণ উজানচর রিয়াজ উদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এ প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনাল খেলায় বসন্তপুর সবুজ সংঘ বনাম এল এস একাডেমী একে অপরের মোকাবেলা করে।

 নির্ধারিত সময়ের খেলায় এল এস একাডেমী গোয়ালন্দ ১-০ গোলে বসন্তপুর সবুজ সংঘকে পরাজিত করে প্রথম দল হিসাবে ফাইনাল খেলার যোগ‍্যতা অর্জন করে। প্রথম সেমিফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উজানচর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, সভাপতি মো. জাহিদুল ইসলাম, সোনালী অতীত ফুটবলার নিজাম মোল্লা প্রমুখসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন‍্য‍্যন‍্য সদস্য বৃন্দ। খেলাটি পরিচিলনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চৌকস রেফারি সুলতান মাহমুদ সবুজ, সহকারি রেফারি হিসাবে দায়িত্বে ছিলেন কামরুল কাজী ও মোরশেদ।

গত ১৮ জুলাই, শুক্রবার বিকেল ৫ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ‍্যাডভোকেট মো. আসলাম মিয়া।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জানান, ১৬ দলের অংশগ্রহণে এবারের আয়োজন দিয়ে ১৩ তম আয়োজন চলছে। আগামী ২৪ আগস্ট রবিবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিকেল ৫ টায় গোয়ালন্দ সেভেন স্টার ক্লাব বনাম দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর