ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে বালু উত্তোলন বন্ধে ইউএনও'র অভিযান অব্যাহত


  • আপলোড সময় : শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সময় : ৮:৪৫ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মরা পদ্মায় কয়েকদিন যাবৎ অবৈধভাবে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করার দায়ে ২৫-৩০টি ড্রেজিং পাইপ ২টি ড্রেজিং মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।

এ বিষয়ে ইউএনও জানান, প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে মরা পদ্মা থেকে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৫-৩০টি পাইপ ও বালু উত্তোলনে ব্যবহৃত ২টি বড় শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, যারা অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব‍্যাহত থাকবে।

আকাশজমিন/আরআর

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর