ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

সাতক্ষীরায় জলবায়ু সহনশীলতা কর্মী গ্রুপ গঠন


  • আপলোড সময় : শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সময় : ৮:৪৯ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

জলবায়ু অভিবাসী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে ক্ষমতায়ন, সরকারি সম্পদ ও সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি এবং নীতি নির্ধারণে প্রভাব বিস্তারের মাধ্যমে সহনশীলতা গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় গঠন করা হয়েছে জলবায়ু সহনশীলতা কর্মী গ্রুপ (সিআরএজি)।

 

শনিবার (২৩ আগস্ট) সকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, টেকসই উন্নয়ন ও অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

 

আয়োজকরা জানান, এই গ্রুপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, নীতি প্রণয়নে জনগণের অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি সেবার সঙ্গে ক্ষতিগ্রস্তদের কার্যকর সংযোগ স্থাপন করা হবে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাতক্ষীরার মতো উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত দিন দিন বাড়ছে। এ অবস্থায় স্থানীয় জনগণকে সংগঠিত করে সহনশীলতা গড়ে তোলা সময়ের দাবি। সিআরএজি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জনগণের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তারা।

 

নাগরিক নেতা শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. দিলারা বেগম, অধ্যক্ষ আশেক-ই এলাহী, অধ্যাপক পবিত্র মোহন দাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, দৈনিক জনকণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মিজানুর রহমান, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, আব্দুস সামাদ, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, ফরিদা আক্তার বিউটি, মনিরুজ্জামান জোয়ার্দার, অ্যাডভোকেট মুনিরউদ্দীন, মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান সরদার, আনজুয়ারা খাতুন প্রমুখ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর