সিরাজগঞ্জ প্রতিনিধি / : 309
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
উল্লাপাড়া থানা এলাকা হতে
মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ ০২
জন পাচারকারী গ্রেফতার করেছে
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২,র সদস্যরা। প্রেস
বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন,
সিরাজগঞ্জ র্যাব-১২,
সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
রবিবার (২৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জ র্যাব-১২, সদর
কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ প্রেস বিজ্ঞপ্তির
মাধ্যমে জানান, সিরাজগঞ্জ র্যাব-১২
এর সদর কোম্পানির একটি
চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে ২৩ আগস্ট ২০২৫
খ্রিঃ সন্ধ্যা ৭.১৫ ঘটিকায়
র্যাব-১২, সদর
কোম্পানির একটি চৌকস আভিযানিক
দল “সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন ৩ নং উধুনিয়া
ইউপির অন্তর্গত পশ্চিম মহেশপুর সাকিনস্থ পলাতক আসামি মিরাজ ফকির এর পূর্ব
দুয়ারী টিনের বসত ঘরে” একটি
অভিযান পরিচালনা করে মূল্যবান কষ্টি
পাথরের তৈরি মূর্তি যাহার
ওজন ৩১.৫৪০ (একত্রিশ
দশমিক পাঁচশত চল্লিশ) কেজি, যাহা দৈর্ঘ্য ২৪
(চব্বিশ) ইঞ্চি (মুর্তির পা হতে মাথা
পর্যন্ত ১২ ইঞ্চি লম্বা)
এবং প্রস্থ ১২ (বারো) ইঞ্চি
উদ্ধার সহ ০২ জন
পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় হলো ১। মোঃ শাহিন আলম (৩০), পিতা- মোঃ আলমাছ আলী, সাং- নওগাঁ (মধ্যপাড়া) ও ২। মোঃ আমিরুল ইসলাম (৪৫), পিতা-মৃত শফিজ উদ্দিন, সাং-শ্রীকৃষ্ণপুর (উত্তর পূর্ব পাড়া), উভয় থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিদ্বয় মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হইতে বিদেশে পাচারের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আকাশজমিন/আরআর