ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কটিয়াদীতে কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্মেলন


  • আপলোড সময় : রবিবার ২৪ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫৮ পিএম

 

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে কমিউনিস্ট পার্টির (সিপিবিউপজেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শনিবার সন্ধ্যায় কটিয়াদী রঞ্জু মার্কেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি কমরেড সেলিম উদ্দিন খান। প্রধান অতিথি ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবদুর রহমান রুমীপ্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কমরেড সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আবুল হাসেম এবং সাধারণ সম্পাদক কমরেড রন্জিত কুমার সরকার।

 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোস্তফা কামাল নান্দু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক কমরেড শেখ মোহাম্মদ জমশেদ। এছাড়া জেলা উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন শাখার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাউন্সিল অধিবেশনে সম্পাদকীয় প্রতিবেদন অনুমোদন করা হয়। পরে ২৫ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়। এতে কমরেড সেলিম উদ্দিন খান কে পুনরায় সভাপতি, কমরেড মোস্তফা কামাল নান্দু সাধারণ সম্পাদক এবং কমরেড শেখ মোহাম্মদ জমশেদ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলন শেষে লাল পতাকায় সজ্জিত বর্ণাঢ্য মিছিল কটিয়াদী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এখই স্থানে এসে শেষ হয়।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর