ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক আকতার হাবিব


  • আপলোড সময় : রবিবার ২৪ আগস্ট, ২০২৫ সময় : ৫:০৩ পিএম

 সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

ধর্ম বিষয়ক বিট কাভার করা সাংবাদিকদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) কমিটি পুণর্গঠন করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আকতার হাবিব। গতকাল ২৩ আগস্ট শনিবার রাজধানীর নয়া পল্টনে হোটেল ভিক্টোরিতে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য ডিবিসি নিউজের ফয়েজ উল্লাহ ভুঁইয়া সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার খালিদ সাইফুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ-সভাপতি পদে জাগোনিউজের প্ল্যানিং এডিটর মনিরুজ্জামান উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম সোহাগ, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার দেশ'র সিনিয়র রিপোর্টার রকিবুল হক, সাংগঠনিক সম্পাদক পদে চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আকতার হাবিব, দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার সাইদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার শামসুল ইসলাম, কালেরকন্ঠের বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদল, মানবজমিনের আহমেদ জামাল, নিউনেশনের বিজনেস এডিটর কামরুজ্জামান বাবলু, অবজারভারের মহসিনুল করিম লেবু ও দৈনিক সংগ্রামের মিয়া হোসেন নির্বাচিত হয়েছেন।

এর আগে আরআরএফ সভাপতি উবায়দুল্লাহ বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। এসময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর