ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নেত্রকোনায় ৭ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ২৪ আগস্ট, ২০২৫ সময় : ৫:৪৯ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক এরশাদ আলীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী তারাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, নেত্রকোনা মডেল থানার এসআই ফজলুল করিম গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অভিযুক্ত এরশাদ আলীর বাড়ি নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে। শুক্রবার সকাল ১১টার দিকে কয়েক শিশু তার বাড়ির উঠানে খেলা করছিল। সময় এরশাদ তার নাতনী সম্পর্কীয় এক প্রতিবেশী শিশুকে সোনার আংটি ১শ টাকার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে বাড়িতে গিয়ে তার মাকে জানায়। পরে অভিভাবকরা তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনায় শুক্রবার রাতেই শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন।


ওদিকে ধর্ষক এরশাদ আলী ঘটনার পরপরই পালিয়ে যায়। এসআই ফজলুল করিম জানান, এরশাদ আলী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী তারাপুর গ্রামে আত্মগোপন করেছিল। প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনা মডেল থানার পাশাপাশি কসবা থানা পুলিশ গ্রেপ্তার অভিযানে অংশ নেয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর