ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

গফরগাঁওয়ে বিএনপি নেতার দখল-চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী


  • আপলোড সময় : রবিবার ২৪ আগস্ট, ২০২৫ সময় : ৮:১২ পিএম

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের দখলবাজ, চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার শেখভিটা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মহিষমাতান  বাজারে ঘন্টাব্যাপী এক মানববন্ধন করে। স্থানীয়দের অভিযোগ নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রধান ওরফে লালু মেম্বার তার ছোট ভাই আনিসুর রহমান শামীম এলকায় ত্রাস সৃষ্টি করে দখল চাঁদাবাজি করছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

 এসব ঘটনায় এলাকাবাসী ক্ষোভ জানিয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে। স্থানীয় বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল হোসেন মানিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আকবর, কৃষকদলের সাবেক সহ সভাপতিসহ এলাকাবাসী অভিযোগ করে বলেন দখল, চাঁদাবাজি নানামুখী সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ভূক্তভোগী সর্বস্তরের জনগণ বিক্ষোভ  মিছিল মানববন্ধন করেছে।

 মানববন্ধনে বক্তারা বলেন, লালু মেম্বার তার ভাই দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষকে জিম্মি করে দখলবাজি, চাঁদাবাজি ভয়ভীতি দেখিয়ে আসছে। তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা আবুল কাসেম, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, পাগলা কৃষকদলের সাবেক সহ সভাপতি ইব্রাহিম প্রধান প্রমুখ। স্থানীয়রা জানান, সাধারন মানুষ দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে রাস্তায় এসে প্রতিবাদ জানান।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর