ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


  • আপলোড সময় : রবিবার ২৪ আগস্ট, ২০২৫ সময় : ৮:১৯ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।‎

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।‎‎ রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।‎‎নিহতরা হলেন-নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ (২৬) ও একই এলাকার ফাহিম মিয়া (২৮)। আহত সোহাগ (২৭) বর্তমানে তারা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


‎‎স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই এলাকায়‎দোয়ানী ব্রিজ এলাকা থেকে বড়খাতাগামী মটরসাইকেলের সাথে অপর দিক থেকে আসা আরেকটি মটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মটরসাইকেল রাস্তার পাশে থাকা গাছে সজোরে আঘাত করলে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী ওই দুজনের মৃত্যু হয়। আহত হয় আরও একজন।‎‎স্থানীয়রা আহত সোহাগকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।‎‎



হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুতপুলিশ পাঠানো হয়েছে ল। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”‎‎‎

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর