ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে মামলা টাকা জোগার কর‌তে চুরি, অতঃপর


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:০৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে মামলার টাকা জোগার করতে চুরি, অতপর জনতার হাতে আটক চোর। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চুরির এই ঘটনাটি টে, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদনপুর গ্রামের সানোয়ার হোসেনের বাড়িতে। চুরি করতে এসে জনতার হাতে আটক হয় চোর। আটককৃত চোর নয়ন ইসলাম (১৮) উপজেলার বস্তুল গ্রামের জিল্লুর রহমানের ছেলে। জানা যায় মামলা টাকা জোগার করতে সে চুরির পথ বেছে নিয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে বিনোদনপুর গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে লোক না থাকায় গেটের তালা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে চোর। ঠিক সে সময়ই সানোয়ার হোসেন বাড়িতে লে আসেন এবং দেখেন বাড়ির বাহিরের গেটের তালা খোলা, ভিরতে শব্দ হচ্ছে। চোর ঢুকছে বুঝতে পেরে সে চিৎকার রে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরবর্তীতে চোর দৌড়ে পালানোর চেষ্টা করে। তার পিছনে ধাওয়া করে স্থানীয়রা চোর (নয়ন) কে আটক করে। পরে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে চোরকে নিয়ে থানায় যায়। বাড়ির মালিক সানোয়ার হোসেন জানায়, চোরের পিছনে ধাওয়া করে আটক করে পুলিশে দিয়েছি। তাকে কোন নির্যাতন বা মার পিট করা হয়নি। চুরি করার অপরাধে তাকে আইনের কাছে সোপর্দ করলাম। তাকে বেধে রেখা হয়েছিল। পরে পুলিশ এসে থানায় নিয়ে যায়। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, চুরির অপরাধে আটককৃত চোরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।.

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর