ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিকাশ প্রতিনিধি নিখোঁজ


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:১৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রায় পৌনে পাঁচ লাখ টাকাসহ এক বিকাশ প্রতিনিধি নিখোঁজ। এই ম‌র্মে তার এক সহকর্মী থানায় সাধারণ ডায়েরি করেছেন। রোববার (২৪ আগস্ট) রাতে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি অফিসে ফেরার পথে নিখোঁজ ওই ব্যক্তির মোটরসাইকেল ও হেলমেট উদ্ধারের খবর জানিয়েছেন রায়গঞ্জ থানার (ওসি) এস এম মাসুদ রানা।

নিখোঁজ নাজমুল ইসলাম (২৬) তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলাম এর ছে‌লে। ওসি আরও বলেন, “এ ঘটনায় ভূইয়াগাতি অফিসের বিকাশ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মণ্ডল নিলয় বাদী হয়ে রোববার রাতে থানায় অভিযোগ করেছেন। তাতে বলা হয়েছে, বিকাশ প্রতিনিধি নাজমুল ইসলাম রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারের দোকানে টাকা লেনদেন করে রাতে অফিসে ফেরার পথে নিখোঁজ হন। “তার কাছে নগদ ২ লাখ টাকা এবং সঙ্গে থাকা মোবাইলের অ্যাকাউন্টে ২ লাখ ৭২ হাজার টাকা ছিল।


সকালে রায়গঞ্জ পৌরসভা কবরস্থানের পাশে একটি ইউক্যালিপ্টাস বাগানের ভেতরে একটি মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।” তার ধারনা, দৃর্বৃত্তরা নাজমুলকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল ও হেলমেট ফেলে রেখে গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর