ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

সৌদিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কটিয়াদী যুবকের মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:২৩ পিএম

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

সৌদি আরবের রিয়াদে বিদ্যুৎ পৃষ্ঠে কিশোরগঞ্জের কটিয়াদীর সেলিম মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ খবর পাওয়ার পর নিহতের পরিবারে শোকের মাতম চলছে। সৌদি সময় দুপুরে বাংলাদেশ সময়  শনিবার (২৩ আগষ্ট) বিকেলে রিয়াদ শহরের মিনিট্রি বলোদিয়া সুফিয়া এলাকায় এ ঘটনা ঘটছে। 

নিহত সেলিম মিয়া (৩০) কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজিরচর প্রেমারচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। দুই ভাই এর মধ্যে সোলিম বড়৷ নিহতের ঘনিষ্ঠ বন্ধু ও পারিবারিক সূত্রে জানা যায়, আট বছর ধরে সৌদি আরবে ইলেকট্রেশিয়ানের কাজ করতেন সেলিম৷ শনিবার সৌদি সময় দুপুরে রিয়াদের সুফিয়া এলাকায় একটি খামারে প্রয়োজনীয় কাজে পানির একটি মর্টারের কাছে গেলে বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যু হয়। পরে তার লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷

এদিকে ছেলের আকস্মিক মৃত্যুর সংবাদ শুনার পর থেকে মা সুফিয়া বেগম  ও পিতা সিরাজ মিয়া  ছেলের শোকে বাকরুদ্ধ হয়ে আছে৷ তাদের শোকে আশেপাশের এলাকার মানুষ শোকাহত৷ মা সুফিয়া বেগম মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, ইচ্ছে ছিলো এইবার ছেলে বাড়িতে আসলে ধুমধামে বিয়ে করাবেন৷ কিন্তু তাদের সেই স্বপ্নের মৃত্যু হয়েছে৷ এখন দ্রুত ছেলের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর