ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জে কারখানার মেশিনে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৫:৪৫ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করাবস্হায় মিলের সাথে জড়িয়ে সাথী দেবনাথ (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী।

 

জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে অবস্থিত জিসান অয়েল মিলে গত দুই বছর ধরে কাজ করে আসছিলেন ওই নারী। সোমবার দুপুরে কাজ করার এক পর্যায়ে অসাবধানতায় মেশিনে ওড়না জড়িয়ে যায় এবং সাথে সাথে বাম হাত মেশিনের ভেতরে ঢুকে যায় ওই নারীর। পরে মেশিন বন্ধ করে হাত বিচ্ছিন্ন অবস্থায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মিলের মালিক আবদুর রাজ্জাক ভূঁইয়া রুবেল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। গত দুই বছর আগে ওই নারী আমার এখানে অপারেটর হিসেবে দক্ষতার সাথে করে আসছিলেন। আজ তার অসাবধানতায় এ দুর্ঘটনার শিকার হন। আমার পক্ষ থেকে নিহত নারীর পরিবারটির পাশে থাকার চেষ্টা করব। পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর