ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তিন দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫ সময় : ৬:১১ পিএম

তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেনবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে সড়ক অবস্থান নেন তারা। সময়ের বুয়েট প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদও জানানো হয়।

 

এর আগে গতকালব্লকেড অফ ইঞ্জিনিয়ার্সকর্মসূচির ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। ‎‎সড়ক অবরোধের পর শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। এতে শাহবাগসহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

 

শিক্ষার্থীদের দাবি, বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলা প্রাণনাশের হুমকি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ছাড়া, প্রকৌশল খাতে তিন দফা সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন করার বিষয়েও দাবি জানিয়েছেন।

 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো

 

. নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে পদে নিয়োগ দিতে হবে।

 

. ১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।

 

. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর