বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে
বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ
মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র
করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিবিধ সংবাদ প্রচারিত হচ্ছে যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর
হয়েছে। এ বিষয়ে জানানো
যাচ্ছে যে, সরকারের পক্ষ
থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ সকল নির্বাচনে
দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান
করা হয়নি। ভবিষ্যতে এ ধরনের কোনো
দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।’
বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, বিদ্যমান
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের
সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ
ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।’
আকাশজমিন/আরআর