ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা অমীমাংসিত থাকতে পারে না : প্রধান উপদেষ্টা


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

  • আপলোড সময় : সোমবার ১৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৩:১৮ পিএম

অনলাইন রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না। তিনি বলেন, “আমি যুবসমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না থেকে অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হোক।” সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জনকে পুরস্কৃত করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেওয়া এ পুরস্কারপ্রাপ্তরা নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট ও একটি সার্টিফিকেট পান।

তরুণদের দেশের চালিকাশক্তি উল্লেখ করে ড. ইউনূস বলেন, “যখন একটি দেশের যুবসমাজ সক্রিয় থাকে, উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামাতে পারে না। তরুণরাই চব্বিশের গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারাই যুগে যুগে এ দেশের ইতিহাস রচনা করেছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–বিষয়ক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম।


পুরস্কারপ্রাপ্তরা:


যুব উন্নয়ন ও কর্মসংস্থান: সুরাইয়া ফারহানা রেশমা (বগুড়া), মো. আক্কাচ খান (মাগুরা), মো. জাকির হোসেন (নোয়াখালী)।


শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি: মো. খালেদ সাইফুল্লাহ (ঝালকাঠি), মো. শাহাদৎ হোসেন (গাইবান্ধা)।


দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা: মো. দ্বীপ মাহবুব (পাবনা), হাসান শেখ (রাজশাহী)।


সমাজকল্যাণ/জ্যেষ্ঠদের সেবা: মো. জামাল হোসেন (লালমনিরহাট), নুরুল আবছার (কক্সবাজার), মো. মুহিন (রাজশাহী)।


ক্রীড়া, কলা ও সংস্কৃতি: আফঈদা খন্দকার (সাতক্ষীরা), উছাই মং মার্মা (বান্দরবান)।

আকাশজমিন /আরআর 


এ সম্পর্কিত আরো খবর