গ্রাম বিকাশ সহায়ক সংস্থা (জিবিএসএস)-এর উদ্যোগে গঠিত ডিজ্যাবিলিটি এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং প্লাটফর্মের সভা
স্টাফ রিপোর্টার
গ্রাম বিকাশ সহায়ক সংস্থা (জিবিএসএস)-এর উদ্যোগে গঠিত ডিজ্যাবিলিটি এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং প্লাটফর্মের সভা আজ ১৬ সেপ্টেম্বর সকাল ১১টায় সুইড বাংলাদেশ, ইস্কাটন অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জিবিএসএস-এর নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না। উল্লেখ্য, গত ২৫ আগস্ট এ প্লাটফর্ম গঠনের ঘোষণা দেওয়া হয়েছিল। ওই দিন ১০টি প্রতিবন্ধী উন্নয়ন সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে নেটওয়ার্কটি গঠিত হয়।
সভায় একটি আহবায়ক কমিটি গঠন করা হয়, যারা আগামী ৩ মাসের মধ্যে প্লাটফর্মের খসড়া গঠনতন্ত্র তৈরি, প্রতিবন্ধী উন্নয়নে এ্যাডভোকেসি কার্যক্রম প্রণয়ন এবং পরবর্তী কমিটি গঠনের সুপারিশ করবে।
আহবায়ক কমিটিতে নিম্নলিখিত সদস্যরা থাকবেন-মাসুদা ফারুক রত্না, জিবিএসএস ও সদস্য সচিব মাহবুব মুনির, সুইড বাংলাদেশ
সদস্যরা
হলো -
হাসিবা হাসান জয়া, এসডিএসএল, মর্জিনা আহমেদ, ডি , নাসরিন জাহান, ডিসিএফ, মাহবুল হক, মানবাধিকার উন্নয়ন কেন্দ্র, কে এম শহিদুল হক, সাংবাদিক, ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা: মো: বাসীদুল ইসলাম, সিআইবি, নিগার রহমান, ইনসাইটস বাংলাদেশ, মাহমুদা শেলি, মানব প্রগতি সংঘ ও মনসুর রহমান, প্রতিবন্ধী উন্নয়ন কর্মী।
সভায় ডিজ্যাবিলিটি এ্যাডভোকেসি ও নেটওয়ার্ক প্লাটফর্মের খসড়া উদ্দেশ্য এবং কৌশল উপস্থাপন করেন মেহেদী হাসান কিংশুক। এছাড়াও উপস্থিত ১৫টি সংস্থা ও উন্নয়নকর্মীর মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আকশজমিন/আরআর