নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ ও নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে
জানানো হয়, নির্বাচন কমিশন
সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া
চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এটির
উদ্যোক্তা ছিল লেজিসলেটিভ ও
সংসদ বিষয়ক বিভাগ। অন্যদিকে, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াও
চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
আকাশজমিন/আরআর