কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট(এ-প্যাড)যৌথভাবে ২১ অক্টোবর দুর্যোগ ব্যবস্থাপনাই পরিবর্তনশীল বিশ্বে স্থিতিস্থাপকা গড়ে তোলার লক্ষে ঢাকার সোনারগাঁও হোটেলে সিম্পোজিয়ামের আয়োজন করে।
বাংলাদেশে জাপান দুতাবাসে নিযুক্ত তাকাহাশি নাওকি, মন্ত্রী, ডেপুটি চিফ মিশন, জাপান দুতাবাস এই আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এ-প্যাড বাংলাদেশ এবং সিআইএস কর্তৃক আয়োজিত সামগ্রিক কর্মসূচির প্রশংসা করেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনার জন্য জাপান ও বাংলাদেশ সরকারের সহযোগিতামূলক অবদান এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ প্রবণ অঞ্চল এ স্থিতিস্থাপকা গড়ে তোলার লক্ষে আলোচনা করেন। সিআইএস-এর নির্বাহী পরিচালক গোলাম মোস্তফার স্বাগত বক্তব্যের মাধ্যমে সিম্পোজিয়াম শুরু হয়। নবুতাকা মিয়াহারা, সিনিয়র উপদেষ্টা এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার দক্ষিণ-এশিয়া অঞ্চলে এ-প্যাড এর সামগ্রিক কার্যক্রমের একটি বর্ণনা দিয়েছেন। ডাঃ জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সামগ্রিক অবদান ও দুর্যোগ ব্যবস্থাপনা নীতি সম্পর্কে আলোচনা করেছেন। কে এম আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ এর সময় ও পরবর্তী পর্যায়ে সংকট নিরসনের জন্য সরকারের বিভিন্ন পলিসি নিয়ে আলোচনা করেন। প্রফেসর কাজী কামরুজ্জামান, চেয়ারম্যান, সিআইএস, এ-প্যাড এবং ডিসিএইচটি দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে তার অভিজ্ঞতা শেয়ার করেন এবং সংকট নিরসনের জন্য এই সেক্টরে জনগণের ভূমিকা এবং অন্যান্য সেক্টরের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন তাহেরা আহসান, নির্বাহী পরিচালক, জেবিসিসিআই, প্রফেসর ডাঃ মহিনুজ্জামান, চেয়ারম্যান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শামস মনসুর গনি, সহকারী অধ্যাপক, স্নাতকোত্তর প্রোগ্রাম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, মুহাম্মদ ফেরদৌস, সমন্বয়কারী, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ব্র্যাক ইউনিভার্সিটি, ড.তাসনীম আরিফা সিদ্দিকী, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সজী ইজুমি, সিনিয়র রিপ্রেসেন্টেটিভে জাইকা বাংলাদেশ, মেগোমি কুয়ানা, কিনদাই ইউনিভার্সিটি, জাপান, আথিয়া মালাগা পেনালোজা, নির্বাহী পরিচালক, এ -প্যাড ফিলিপিন, ডাঃ গাজী জাশেড আহমেদ, নাগাসাকি ইউনিভার্সিটি, গোলাম মোস্তফা প্রমুখ।
সিম্পোজিয়াম সঞ্চালনা করেন সাদিয়া সামাদ মৌ, ডাঃ এ এন এম রিসালাত ইসলাম ও ডা. উম্মে হাবিবা তৃপ্তি।
আকাশজমিন / আরআর