ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ঢাকায় শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির জমি ক্রয়


  • আপলোড সময় : বুধবার ২২ অক্টোবর, ২০২৫ সময় : ৯:২৬ এএম

শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা-এর উদ্যোগে ঢাকার আমিনবাজারে আরশিনগর প্রজেক্টে সমিতির নামে ১০ কাঠা জমি রেজিষ্ট্রেশন সম্পন্ন রবিবার। সমিতির পক্ষে দলিলে স্বাক্ষর করেন সভাপতি ড. কাজী মোঃ ইমদাদুল হক এবং সাধারণ সম্পাদক মো: হাসেমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. এজেড. এম. মাইদুল ইসলাম, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসিমুল গনি, প্রকৌশলী মো: রফিকুল ইসলাম, তৌহিদুর রহমান, আরিফুর রহমান, কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী, আব্দুল আলিম, আবু বকর সিদ্দিক, মোফাচ্ছের আলী, আজিজ সরকার, মাসুদুর রহমান প্রমুখ। 

অধ্যাপক ডা. এজেড. এম. মাইদুল ইসলাম বলেন, “এই অর্জন আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ঢাকায় শিবগঞ্জবাসীর নিজস্ব একটি ঠিকানা গড়ে তোলার স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। তিনি সমিতির প্রধান পৃষ্ঠপোষক মরহুম রেজাউল করিম সান্না-এর অবদান স্মরণ করেন এবং বিশেষ কৃতজ্ঞতা জানান ২৮ সদস্যকে, যারা প্রত্যেকে এক লক্ষ টাকা করে ডোনেশন দিয়ে জমি ক্রয়ে সহযোগিতা করেছেন। 

ড. কাজী মোঃ ইমদাদুল হক বলেন, ঢাকার বুকে শিবগঞ্জের একটি আধুনিক স্বপ্নের ভবন নির্মাণ আমাদের পরবর্তী লক্ষ্য। এজন্য শিবগঞ্জের সুশীল সমাজ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রবাসী এবং ঢাকায় বসবাসকারী সকলের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর