অনলাইন রিপোর্টার
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশে নতুন করে ১ হাজার ১৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ২৭৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৪ জন, ময়মনসিংহ বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৯ জন এবং রাজশাহী বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৩ জন রোগী রয়েছে।
একই সময়ে সারা দেশে ১ হাজার ১০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৪ হাজার ৮৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৮ হাজার ৫৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ পর্যন্ত ডেঙ্গুতে ৩১৩ জনের মৃত্যু হয়েছে।
তুলনামূলকভাবে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের পুরো বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
স্বাস্থ্য কর্তৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সচেতনতার মাধ্যমে দ্রুত চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে।
আকাশজমিন / আরআর