ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

হাসিনার রায়ের পর ঢাকার কড়া বার্তা ভারতের প্রতি


  • আপলোড সময় : সোমবার ১৭ নভেম্বর, ২০২৫ সময় : ৬:৪৯ পিএম

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর ভারতকে একটি কড়া চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। চিঠিতে ভারতে অবস্থানরত পলাতক এই দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, ট্রাইব্যুনালের রায়ে স্পষ্ট হয়েছে যে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামাল জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দোষী সাব্যস্ত ও দণ্ডপ্রাপ্ত। এ ধরনের অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশ আশ্রয় দিলে তা আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে গণ্য হবে।

বাংলাদেশ সরকার ভারতের প্রতি অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তরের আহ্বান জানিয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের দায়িত্ব এটি পালন করা।

এর আগে বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার ভারতকে আনুষ্ঠানিকভাবে এসব পলাতক আসামিকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে, কিন্তু এখনও ভারত থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি। বাংলাদেশ-ভারতের মধ্যে এই প্রত্যর্পণ সংক্রান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক এখন বিশেষ গুরুত্ব পাবে, কারণ রাজনৈতিক ও আইনগত এই ইস্যু দুই দেশের মধ্যে সম্পর্কের একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের ফলে বাংলাদেশে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর প্রভাব শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর