ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড— রাজধানীতে বাড়ছে উদ্বেগ


১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড— রাজধানীতে বাড়ছে উদ্বেগ

  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ নভেম্বর, ২০২৫ সময় : ৩:১৯ পিএম

অনলাইন ডেস্ক
অনলাইন রিপোর্টার
আন্তর্জাতিক ডেস্ক

রাজধানী ঢাকায় গত ১০ মাসে মোট ১৯৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, গত ১০ মাসে ঢাকায় গড়ে প্রায় ২০টি হত্যাকাণ্ড হয়েছে। এসব ঘটনার বেশিরভাগেরই রহস্য উদঘাটনে পুলিশ সফল হয়েছে। প্রতিটি মামলায় তদন্তের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডিসি তালেবুর রহমান জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও বলেন, হত্যায় জড়িত অন্য দুইজনকে গ্রেফতারের পর পুরো ঘটনার মূল কারণ পরিষ্কার হবে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি, যা তদন্তে কিছুটা জটিলতা তৈরি করছে।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকের একটি দোকানে ঢুকে গোলাম কিবরিয়াকে (৪৭) খুব কাছ থেকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন।

ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, কিবরিয়া দোকানে প্রবেশের কয়েক সেকেন্ডের মধ্যেই তিনজন দুর্বৃত্ত দ্রুত দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। দুর্বৃত্তদের একজনের পরনে পাঞ্জাবি এবং দুজনের গায়ে শার্ট ছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ও মুখে মুখোশ থাকায় তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

ফুটেজে দেখা যায়, দোকানের ভেতরে তখন ৯ জন উপস্থিত ছিলেন। কিন্তু দুর্বৃত্তদের হাতে অস্ত্র থাকায় কেউই প্রতিরোধ করতে পারেননি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে পুরো হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং এরপরই তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

ডিএমপি বলছে, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। হত্যাকারীরা খুব কম সময়ে অপারেশন শেষ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যা প্রমাণ করে তারা পেশাদার অপরাধী। পুলিশ ঘটনা ঘটার সাথে সাথেই আশপাশের এলাকা ঘিরে ফেলে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সম্ভাব্য রুট, ঘাতকদের আগমন ও পালানোর পথসহ সব দিক বিবেচনায় রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, কিবরিয়া দোকানে ঢোকার পরপরই গোলাগুলির শব্দ শোনা যায়। মুহূর্তেই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশকে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা যায়। পরে নিহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে অগ্রগতি অব্যাহত রয়েছে। খুব শিগগিরই হত্যার সঙ্গে জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর