ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৩তম জাতীয় নির্বাচন

এবার ভোট দেবেন ১২ কোটি ৭৭ লাখ নাগরিক


  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ নভেম্বর, ২০২৫ সময় : ৪:৫৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এর আগে খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। নতুন চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা বেড়েছে ৮২ হাজার ৭৯৯ জন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার আছেন ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। নারী ভোটার আছেন ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। ভোটার তালিকা পরিসংখ্যানে দেখা যায়, পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ।

ইসির পূর্ব ঘোষিত খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল গত ৩ নভেম্বর। সেই খসড়া তালিকায় পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটারের সংখ্যা ছিল ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন। তুলনামূলকভাবে দেখা যায়, চূড়ান্ত তালিকায় তিনটি শ্রেণিতেই ভোটার সংখ্যা বেড়েছে।

নতুন ভোটারদের অন্তর্ভুক্তির কারণে এবার নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যক তরুণ। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছরে পা দিয়েছেন, তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার হিসেবে যুক্ত হয়েছেন। এ কারণে তরুণ ভোটারদের হার এবারও বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আখতার আহমেদ বলেন, নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। সব উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে ভোটার তথ্য সংগ্রহ করা হয়। ভুল তথ্য সংশোধন, মৃত ভোটার অপসারণ এবং নতুন ভোটার কার্যকরভাবে যুক্ত করার কাজও সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, “আমরা সার্বিকভাবে তথ্য বিশ্লেষণ করেছি। এখন আর কোনো সংশোধনী বা পরিবর্তনের সুযোগ নেই। চূড়ান্ত তালিকাই আগামী নির্বাচনে ব্যবহার করা হবে।”

ইসি সূত্র জানিয়েছে, এবার ভোটার তালিকায় প্রযুক্তিগত উন্নয়ন আনার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিজিটাল ডাটাবেইজ শক্তিশালী করার পাশাপাশি দ্বৈত ভোটার শনাক্তকরণ প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ভোটারের তথ্য জাতীয় পরিচয়পত্রের ডাটাবেইজের সঙ্গে সমন্বয় করা হয়েছে, যাতে কোনো ভুল বা বিভ্রান্তির সুযোগ না থাকে।

জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় এখন ভোটকেন্দ্র প্রস্তুত করাসহ মাঠপর্যায়ের বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করেছে নির্বাচন কমিশন। কর্মকর্তারা জানিয়েছেন, এবার ভোটার উপস্থিতি বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ প্রজন্মকে কেন্দ্র করে রাজনৈতিক দলের মধ্যেও উৎসাহ দেখা যাচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর