ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শেখ হাসিনার রায় নিয়ে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


  • আপলোড সময় : বুধবার ১৯ নভেম্বর, ২০২৫ সময় : ৩:৩২ পিএম

অনলাইন রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বুধবার (১৯ নভেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান। সভায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো আলোচনা করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস উপলক্ষে কোনও শঙ্কা নেই। শেখ হাসিনার রায়কে ঘিরেও কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি।” তিনি আরও বলেন, “বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই। যেমন পূর্বে সব কর্মসূচি হয়েছে, এবারও সেভাবে হবে। বরং আরও বেশি আয়োজন হবে। তবে গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না।

ডিবি পরিচয়ে সাংবাদিককে গ্রেফতারি পরোয়ানা ছাড়া তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়টি আমি প্রথম শুনলাম। অনুসন্ধান করার পর বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

তিনি আরও বলেন, দেশে সাধারণভাবে শান্তি এবং আইনশৃঙ্খলা বজায় রয়েছে। মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে এবং সরকারের নজরদারি শক্তিশালী রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা সকল নাগরিকের স্বার্থ রক্ষায় কাজ করছে এবং কেউ কোনো অস্থিরতার সুযোগ পাবে না।

মহান বিজয় দিবস উদযাপন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে রাজধানী ঢাকায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, মূখ্য সড়ক ও এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া অনুষ্ঠানস্থল ও আশেপাশের এলাকা পর্যবেক্ষণের জন্য ড্রোন এবং সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া, জনসাধারণের সুবিধার্থে যোগাযোগ ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা চাই দেশের নাগরিকরা নিরাপদে বিজয় দিবস উদযাপন করতে পারে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে।”  সরকারের এই পদক্ষেপ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সকল জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

আকাশজমিন / আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর