ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীর সহায়তা জরুরি: প্রধান উপদেষ্টা


  • আপলোড সময় : বুধবার ১৯ নভেম্বর, ২০২৫ সময় : ৪:২৪ পিএম

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তার প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে করতে হলে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে কোর্স–২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা জানান, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা করছে। তিনি বলেন, “জাতির এই কাঙ্ক্ষিত নির্বাচনকে আমরা এমনভাবে আয়োজন করতে চাই, যাতে জনগণ সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক উৎসবের আবহ পায়। আর সেই পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর সহযোগিতা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।”

তিনি আরও বলেন, রাষ্ট্রের সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী সর্বদাই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার দায়িত্ব পালন করেছে। সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানের সময় সেনাবাহিনী যে ভূমিকা রেখেছিল, তা বিশেষভাবে স্মরণযোগ্য। প্রধান উপদেষ্টা বলেন, “সেই কঠিন সময় সেনাবাহিনীর সিদ্ধান্ত ছিল যথার্থ ও সময়োপযোগী। দেশের স্বার্থেই তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এজন্য আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা জানাই।”

অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচন কেবল ভোট গ্রহণের প্রক্রিয়া নয়; এটি একটি জাতীয় উৎসব, যেখানে জনগণের অংশগ্রহণ সর্বাধিক গুরুত্বপূর্ণ। নিরাপদ পরিবেশ তৈরি করা এবং দেশের জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডিএসসিএসসির কোর্স–২০২৫–এ বাংলাদেশসহ চীন, ভারত, পাকিস্তান, তুরস্কসহ বিশ্বের ২৪টি দেশের মোট ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণপ্রাপ্ত এসব অফিসারকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই কোর্সের মাধ্যমে অর্জিত দক্ষতা ও জ্ঞান তারা ভবিষ্যতে নিজ নিজ কর্মস্থলে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজে লাগাতে সক্ষম হবেন। তিনি আশা প্রকাশ করেন, অফিসাররা যেকোনো সংকটময় মুহূর্তে দেশ ও রাষ্ট্রের স্বার্থে দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানসহ উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর