ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

যানজট ও পানি সংকটে কড়াইল বস্তির আগুন নেভাতে সমস্যা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫ সময় : ৭:১০ পিএম

রাজধানীর কড়াইল বস্তিতে মঙ্গলবার বিকেলে ভয়াবহ আগুন লাগে। বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ১৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠায়। যানজট ঠেলে পৌঁছানো যায়নি দ্রুত, এরপরও কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে পানির তীব্র সংকটের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে দাঁড়ায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, পানির অভাবের কারণে আরও ইউনিট পাঠানো হয়েছে। এই সংকটে তাদের কাজ অনেক ধীরগতি হয়। ইউনিট বাড়ানো সত্ত্বেও পানি সরবরাহে ঘাটতি থাকার কারণে আগুন নেভানোতে সমস্যা হচ্ছে।

বস্তির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। আগুন দ্রুত টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা দ্রুত নিজেদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে, তারা ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির লোকজনকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে।

আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে পানি সংকট ও যানজটের কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলেছে, তারা পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর