ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

৪৭তম বিসিএস পরীক্ষা পেছানোর আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আহত ৫


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫ সময় : ৭:২৮ পিএম

রাজধানীর শাহবাগে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের লাঠিচার্জে পাঁচজন প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থী আহত হন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহতরা হলেনমো. শাহিন (২৮), আশিকুর রহমান (২৯), শাকিল আহমেদ (২৮), রিয়াজ (২৭) আবরার শাহরিয়ার উল্লাস (২৮) আহত শাকিল আহমেদ বলেন, গত সেপ্টেম্বর মাসে আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল (রেজাল্ট) দেয়। কিন্তু তারা আমাদের লিখিত পরীক্ষার জন্য তেমন কোনো সময় না দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করে। গত একমাস ধরে পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ এলাকায় আন্দোলন করছি। আইন উপদেষ্টা . আসিফ নজরুলের সঙ্গে বসেছিলাম। শেষ পর্যন্ত বলেছিলাম ২৮ ডিসেম্বর আমাদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করার জন্য, কিন্তু তারা সেটি না করে চলতি মাসের ২৭ তারিখ পরীক্ষার তারিখ ঘোষণা করে।

তিনি আরও বলেন, শাহবাগ থেকে যমুনার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করলে সন্ধ্যার দিকে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড জলকামান ব্যবহার করে। ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত আহত অবস্থায় পাঁচজন এসেছেন, তাদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে। তাদের একজন শাহিনের মাথায় ১০টি সেলাই লেগেছে। আর একজন গুরুতর আহত হয়েছেন, তাকে বাংলাদেশ মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়েছে।

শাকিল আহমেদ বলেন, প্রিলিমিনারি পরীক্ষার ফলের পর অন্তত ২৪০ দিন থেকে তার অধিক লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতির সময় পাওয়া যায়। এমনও পরীক্ষা আছে যেখানে ১৪ মাস পরও লিখিত পরীক্ষা হয়েছে। কিন্তু তারা আমাদের কয়েক মাস সময় দিতে পারত, না দিয়ে লাঠিচার্জ করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শাহবাগ এলাকা থেকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রার্থীদের আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আকশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর