ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী সর্বোচ্চ প্রস্তুত: সিইসি


  • আপলোড সময় : বুধবার ২৬ নভেম্বর, ২০২৫ সময় : ৩:৪১ পিএম

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার পিলখানায় বিজিবির ৫ ব্যাটালিয়নের মাঠে আয়োজিত নির্বাচন-কেন্দ্রিক মক এক্সারসাইজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, এখানে অত্যন্ত সুন্দর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। এটি পুরোপুরি বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি বিবেচনায় সাজানো হয়েছে। নির্বাচনে যে ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বা যেভাবে নির্বাচন পরিচালিত হয়—সেসব সবকিছু বিবেচনায় এনে বিজিবি প্রশিক্ষণ দিয়েছে। এতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব প্রতিনিয়ত আসে না; ৪-৫ বছর পরপর আসে। তাই বাহিনীগুলোকে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। বিজিবির মূল কাজ সীমান্তে হলেও তারা নির্বাচনকে সামনে রেখে কঠোর প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ১৩০টি সেন্টারে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে, আনসার-বিডিবির মহড়াও দেখেছি। সব বাহিনীই সদস্যদের যথাযথভাবে প্রস্তুত করছে, যাতে দায়িত্ব পালনে কোনো ঘাটতি না থাকে।

সিইসি বলেন, প্রতিটি বাহিনী দায়িত্বশীলতার সাথে প্রস্তুতি নিচ্ছে। আশা করি এই প্রশিক্ষণ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখবে। সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী ও ১৩ কোটি ভোটারের অংশগ্রহণে আমরা অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন অর্জন করতে পারব।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি এখনও সর্বোচ্চ পর্যায়ে না গেলেও ৫ আগস্ট ২০২৪-এর তুলনায় অনেক উন্নতি হয়েছে। এখন মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারছে। ভোটের দিন ঘনিয়ে এলে পরিস্থিতি আরও উন্নত হবে। ৩০ তারিখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত ডেপ্লয়মেন্ট সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, পুলিশকে এক বা দুইজন করে মোতায়েন করা গেলেও সেনাবাহিনীর ক্ষেত্রে তা সম্ভব নয়; সেনাবাহিনী কন্টিনজেন্ট আকারে মোতায়েন হয়। তাই যথাযথ বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

একটি রাজনৈতিক দলের নির্বাচন প্রতিহতের ঘোষণার বিষয়ে সিইসি বলেন, যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে, তাদের ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক ও ভোটারসহ সবাইকে একযোগে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করতে হবে।

সরকারের উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ সরকারের নীতিনির্ধারণী বিষয়, নির্বাচন কমিশন আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, ঝুঁকি অ্যাসেসমেন্ট করে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন জোনে বাহিনী মোতায়েন করা হবে।

এদিকে বিজিবি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিজিবির ১২১০ প্লাটুন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। সন্দীপ, হাতিয়া ও কুতুবদিয়া ব্যতীত সব উপজেলায় তারা দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ১১৫টি উপজেলার মধ্যে ৬০টিতে এককভাবে দায়িত্ব পালন করবে বিজিবি।

মক এক্সারসাইজে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর