ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে


  • আপলোড সময় : শনিবার ২৯ নভেম্বর, ২০২৫ সময় : ৪:২৩ পিএম

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মক ভোটিং পরিদর্শনের পর সিইসি এ কথা জানান। তিনি বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আমরা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করব। আমরা মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ, দেশের মানুষের জন্য অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও সুন্দর একটি নির্বাচন উপহার দেব।

এ এম এম নাসির উদ্দিন আরও জানান, এবার নির্বাচনের পাশাপাশি একটি অতিরিক্ত গণভোটও অনুষ্ঠিত হচ্ছে, তাই সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোটে কেবল ‘হ্যাঁ’ বা ‘না’ ভিত্তিক উত্তর দেওয়ার সুযোগ থাকবে। আইন অনুযায়ী, প্রশ্নগুলো একসঙ্গে বান্ডেল করা হয়েছে এবং পৃথক অপশন নেই। এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে নির্ধারিত হয়েছে।

তিনি বলেন, এখন থেকে তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় ব্যাপক প্রচারণার দায়িত্ব পালন করবে যাতে ভোটাররা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট ধারণা পায়।

সিইসি বলেন, আমরা জনগণের প্রতি দায়বদ্ধ এবং চাই সবাই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন। এই নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা সকল পদক্ষেপ নিয়েছি।

শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ের মক ভোটিংয়ে প্রার্থীরা অংশ নেন এবং ভোটার হিসেবে স্কুল ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে ভোট প্রদানের প্রক্রিয়া অনুশীলন করে। এটি ভোটারদের সচেতনতা বাড়াতে ও ভোট প্রক্রিয়া বুঝতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

আগামী জাতীয় নির্বাচন ও গণভোট দেশব্যাপী শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পর্যায়ে নির্বাচন ব্যবস্থার প্রস্তুতি সম্পন্ন করছে।

একদিকে নির্বাচন প্রস্তুতি ত্বরান্বিত হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোও নিজেদের প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া শেষ করতে ব্যস্ত রয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

সরকারি সূত্র বলছে, নির্বাচনকে আরো স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে এবং ভোটারদের সুবিধার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর