ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শিক্ষক আন্দোলনে পরীক্ষা বন্ধ: শিক্ষা উপদেষ্টার কঠোর সতর্কবার্তা


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:২৯ পিএম

শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ করে দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের শামিল বলে সতর্ক করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেছেন, এমন কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে পারেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, শিক্ষকরা আন্দোলনের নামে পরীক্ষা বন্ধ করছে, যা একেবারেই অনভিপ্রেত এবং সরকারি আচরণবিধির পরিপন্থী। তিনি বলেন, ‘এটা অন্যায় দাবি যে তারা নবম গ্রেডে যেতে চান। চাকরি নেওয়ার সময় তারা জানতেন দশম গ্রেডে থাকবেন। নবম গ্রেডে যাওয়ার বিষয়টি আন্তঃমন্ত্রণালয়ের ব্যাপার, এটি এককভাবে তাদের দাবি পূরণের বিষয় নয়।’

ড. সি আর আবরার আরও উল্লেখ করেন, ‘শিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষার সময় এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনৈতিক ও অন্যায়। তাদের দাবি অযৌক্তিক এবং আমরা তা প্রত্যাখ্যান করছি।’

তিনি বলেন, ‘আগামীকাল থেকে সকল স্কুলে পরীক্ষা শুরু করতে হবে। যারা বাধা দিবে, তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, তারা জানিয়েছে শিক্ষার্থীদের ও অভিভাবকদের মধ্যে পরীক্ষা নেওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ রয়েছে। শুধু একটি ছোট অংশ পরীক্ষা নিচ্ছে না। শিক্ষকরা যদি আগামীকাল থেকে পরীক্ষা না নেয়, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষা যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সেটাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের ও অভিভাবকদের ওপর চাপ কমানো প্রয়োজন।’

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর