ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা, পেলেন যারা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:৫৬ পিএম

বাংলা একাডেমি ২০২৫ সালের জন্য সাহিত্যে ও নাটকে বিশেষ অবদানের জন্য মোট ৮ জনকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। পুরস্কারপ্রাপ্তদের নাম বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঘোষণা করা হয়। আগামী ২৭ ডিসেম্বর একাডেমির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।

বাংলা একাডেমি জানায়, ভাষাভিত্তিক গবেষণার জন্য ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক মনসুর মুসা, যার অর্থমূল্য এক লাখ টাকা। প্রকৃতি ও বিজ্ঞান চর্চার জন্য ‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০২৫’ পেয়েছেন খসরু চৌধুরী। কবিতার জন্য ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ পেয়েছেন সানাউল হক খান। উভয় পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

‘সা‘দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৫’ পেয়েছেন হাফিজ রশিদ খান, যিনি নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্যে গবেষণায় বিশেষ অবদান রেখেছেন। অভিনয় ও নাট্যনির্দেশনায় ‘অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ নাট্যজন পুরস্কার’ পেয়েছেন তারিক আনাম খান। দুই পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

গণিতকে সহজবোধ্য করে উপস্থাপনের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার’ পেয়েছেন সফিক ইসলাম তার গ্রন্থ ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ’ জন্য। পুরস্কারটির অর্থমূল্য ৫০ হাজার টাকা।

‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’ দুটি ভাগে দেওয়া হয়েছে। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পুরস্কার পেয়েছেন সুব্রত বড়ুয়া (দুই লাখ টাকা) এবং অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে আনিসুর রহমান, যিনি ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের জন্য এক লাখ টাকা অর্থমূল্যের পুরস্কার পেয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর