ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দিল্লিতে হাইকমিশনে হামলা: ভারতের ব্যাখ্যা মানছে না ঢাকা


  • আপলোড সময় : রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:৩৫ পিএম

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে উগ্র ভারতীয়দের হামলার ঘটনায় ভারতের ব্যাখ্যা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও সামনে এনেছে সরকার।

রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতীয় প্রেস নোটে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা বাংলাদেশ সরকার সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। কারণ, বিষয়টিকে যেভাবে সহজভাবে তুলে ধরা হয়েছে, বাস্তবতা মোটেও তেমন নয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মিশনটি কূটনৈতিক এলাকার ভেতরে অবস্থিত। এটি কোনো উন্মুক্ত জায়গা বা কূটনৈতিক এলাকার বাইরের অংশ নয়। সেখানে ২০–২৫ জন বা তারও বেশি সংখ্যক একটি চরমপন্থি গোষ্ঠী কীভাবে প্রবেশ করল, সেটাই বড় প্রশ্ন। তিনি বলেন, একটি সুরক্ষিত এলাকায় এভাবে প্রবেশ করা সম্ভব হওয়ার অর্থ হলো—তাদের কোনো না কোনোভাবে ঢুকতে দেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, হামলাকারীরা কেবল কোনো হত্যার প্রতিবাদ জানিয়ে ফিরে যায়নি। তারা নানা ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়েছে। এ ঘটনাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। কারণ, হাইকমিশনের ভেতরে হাইকমিশনার ও তার পরিবার বসবাস করেন। এ ঘটনায় তারা আতঙ্কিত হয়েছেন এবং নিজেদের নিরাপত্তা নিয়ে হুমকি অনুভব করেছেন।

রিয়াজ হামিদুল্লাকে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে প্রমাণ নেই উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, সরকার এ ধরনের হুমকির কথা শুনেছে। প্রশ্ন হচ্ছে—কীভাবে তারা সেখানে এসে এমন হুমকি দিতে পারল। তিনি বলেন, সে সময় সেখানে মাত্র দুজন নিরাপত্তা কর্মী ছিলেন এবং তারা নীরব ভূমিকা পালন করেছেন। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি, যা সংশ্লিষ্ট দেশের দায়িত্বের ঘাটতির দিকেই ইঙ্গিত করে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। এই ঘটনায় সেই নিয়ম যথাযথভাবে মানা হয়নি বলে বাংলাদেশ মনে করে। ভারত কর্তৃপক্ষ বলছে, তারা সব মিশনের নিরাপত্তা নিশ্চিত করছে—বাংলাদেশ সেই বক্তব্য নোট করেছে।

তিনি বলেন, হাইকমিশনে হামলা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা মোটামুটি সঠিক। এসব প্রতিবেদনকে ভুল বা বিভ্রান্তিকর বলা ঠিক নয়।

ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন। এ ঘটনাকে সংখ্যালঘু নিরাপত্তার সঙ্গে জুড়ে দেওয়ার কোনো যুক্তি নেই। নিহত ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং এ ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ধরনের অপরাধ শুধু বাংলাদেশে নয়, এই অঞ্চলের অন্যান্য দেশেও ঘটে এবং প্রতিটি দেশের দায়িত্ব হলো যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ সেটাই করছে।

ঢাকা কীভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে বা ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতকে তলব করা হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবাদের ফরম্যাট নিয়ে প্রকাশ্যে আলোচনা করা সমীচীন নয়। ভারত ও বাংলাদেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং প্রয়োজনীয় বার্তা আদান-প্রদান হচ্ছে।

ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপড়েন বাড়লে দিল্লিতে বাংলাদেশের মিশন ছোট করা হবে কি না—এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, যদি পরিস্থিতি সে দিকে যায়, তাহলে সরকার তা বিবেচনা করবে। তবে এখনো বাংলাদেশ আশা করছে, ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর